ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ৩০ লাখ টাকা প্রতারণার অভিযোগ

Link Copied!

প্রতারণার মাধ্যমে দ্বিতীয় স্ত্রী প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন রবিউল ইসলাম নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

Advertisement

রবিউল ইসলামের দাবি, মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সরিষা গ্রামের আবুল কাশেমের মেয়ে রাজিয়া সনিয়ার সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে বিয়ে হয়।

রবিউল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করলেও দ্বিতীয় বিয়ের পর বিভিন্ন সময়ে রাজিয়া সনিয়াকে নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করতেন বলে জানান।

Advertisement

অভিযোগে রবিউল বলেন, জমি কেনার কথা বলে বিভিন্ন সময় তার কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেন দ্বিতীয় স্ত্রী। টাকা নেওয়ার পর তাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রবিউলের আরও অভিযোগ, ওই নারীর এর আগে আরও তিনটি বিয়ে হয়েছিল এবং আগের স্বামীদের কাছ থেকেও তিনি প্রতারণার মাধ্যমে অর্থ নিয়েছেন।

Advertisement

তিনি জানান, প্রতারণার অভিযোগে বিভিন্ন সময়ে গুলশান, কাশিমপুর ও কোনাবাড়ী থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় গাজীপুর আদালতেও একটি মামলা দায়ের করেছেন। পরে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাজিয়া সনিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।