ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে রেললাইনে স্বামী-স্ত্রীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর থেকে স্বামী-স্ত্রীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।

স্থানীয়দের ধারণা, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ঠিক কোন ট্রেনের নিচে তারা কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

নিহত নারী হলেন রিনা আক্তার (৩০)। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। অপর নিহত ব্যক্তি আল আমিন। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রিনা ও আল আমিন দুজনই পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

[crp]

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন রিনা ও আল আমিন। পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় আলাদা বাসায় ভাড়া থাকতেন।

Advertisement

স্বজনরা আরও জানান, সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন বলে পরিবারের ধারণা। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।

তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।