ঢাকাThursday , 6 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো চালু হলো প্রিমিয়াম ইমারসিভ বিনোদনকেন্দ্র ‘WOWZA’

দেশ সময়
August 6, 2026 9:38 pm
Link Copied!

বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ইমার্সিভ ইনডোর এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন WOWZA আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

রাজধানীর মিরপুর-১২ এলাকার হাজী ইউনুস আলী মোলা মার্কেটে প্রতিষ্ঠিত এই বিনোদনকেন্দ্রটি আধুনিক প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতার মাধ্যমে সব বয়সী দর্শনার্থীদের জন্য নতুন ধরনের বিনোদনের সুযোগ নিয়ে এসেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান ব্যস্ত নগরজীবনে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে মানসম্মত সময় কাটানোর সুযোগ দিন দিন কমে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে বাস্তবতার গণ্ডি পেরিয়ে ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্যেই WOWZA-এর যাত্রা।

Advertisement

এখানে দর্শনার্থীরা Mirror Maze, Vortex Tunnel, Tilt Room, Ames Room, 3D Perspective Walls, Motion Play Room, Camouflage Room এবং Interactive Games-সহ নানা আকর্ষণ উপভোগ করতে পারবেন। প্রতিটি জোন এমনভাবে সাজানো হয়েছে, যাতে দর্শনার্থীরা বিনোদনের পাশাপাশি স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

প্রতিষ্ঠানটির দাবি, ৫০০ টাকার প্রবেশমূল্যে ২০টিরও বেশি আকর্ষণ উপভোগ করা যাবে, যা পরিবার, শিশু, শিক্ষার্থী, বন্ধু কিংবা করপোরেট দলের জন্য একটি ব্যতিক্রমধর্মী বিনোদনের পরিবেশ তৈরি করবে।

Advertisement

এছাড়া Wozzy নামে একটি বিশেষ মাসকটও দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে, যা পুরো ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তুলবে।

WOWZA-এর প্রতিষ্ঠাতারা জানান, কেবল বিনোদন নয়, বাস্তবতার ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি দিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে WOWZA।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।