ঢাকাFriday , 28 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছারছীনা দরবার শরীফে ১৩৫তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল ২৯–৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

দেশ সময়
November 28, 2025 9:53 am
Link Copied!

ছারছীনা দরবার শরীফের ১৩৫তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল (অগ্রহায়ণ) আগামী ২৯, ৩০ ও ০১ ডিসেম্বর ২০২৫, রোজ শনিবার, রবিবার ও সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Advertisement

আয়োজকরা জানিয়েছেন, মাহফিলের তিন দিন মানুষের আত্মিক প্রস্তুতি, নৈতিক পুনর্গঠন এবং যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিক শক্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

প্রতিবছরের মতো এ বছরও দেশ-বিদেশ থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান, মুরিদ-মুহিব্বীন, ওলামায়ে কেরামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহফিলে যোগ দেবেন। সমসাময়িক জুলুমতন্ত্রের বিস্তার, নৈতিক শূন্যতা, আত্মশুদ্ধির সংকট, পরিবার ও প্রজন্মগত চ্যালেঞ্জ—এসব বিবেচনায় ওলামায়ে কেরাম দিকনির্দেশনামূলক বয়ান প্রদান করবেন।

Advertisement

মাহফিলকে ঘিরে ছারছীনা দরবার শরীফের প্রস্তুতি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন, খাস ফরিক দল, নিরাপত্তা টিম, আবাসন ও সেবা সংক্রান্ত উপকমিটিগুলো সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। আয়োজকদের মতে, প্রত্যেক অংশগ্রহণকারী যেন আধ্যাত্মিক প্রশিক্ষণ ও অন্তর্গত শক্তি অর্জনের অনুভূতি নিয়ে ঘরে ফিরতে পারেন—সেই লক্ষ্যেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিন দিনব্যাপী এ মাহফিলের শেষ দিন বাদ জোহর আখেরী বয়ান ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশ, জাতি ও সমগ্র মানবসমাজের শান্তি, ন্যায়, আলোকিত চিন্তা ও পথনির্দেশের জন্য আখেরী বয়ান ও মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar