ঢাকাThursday , 3 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় বিদ্যুৎ স্পর্শে ইনচার্জসহ নিহত ২

দেশ সময়
August 3, 2023 8:38 am
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠির প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিদ্যুতের স্পর্শে উপজেলার মরিচবুনিয়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ মিজান (৪৩) ও একই কেন্দ্রের লাইনম্যান মোঃ মনির হোসেন (৩৪) নামে দুই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। (২ আগস্ট) বুধবার বিকেল ৬ দিকে উপজেলা পাটিখালঘাটা ইউনিয়ন নেয়ামতপুরা গ্রামের জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। মৃত মো মিজানুর রহমান এর বাড়ি পটুয়াখালী জেলায় এবং মনির হোসেনের বাড়ি কাঠালিয়া বানাই গ্রামে।

Advertisement

স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে পল্লী বিদ্যুতের তার ছিড়ে যাওয়া লাইন মেরামত করছিলেন। হঠাৎ সন্ধ্যা ছয়টার দিকে বিদ্যুৎতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে তাদের দুজনকেই আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্মরত থাকা চিকিৎসক মোঃ উচ্ছ্বাস আহমেদ তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাসপাতাল থেকে মরা দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।