ঢাকাWednesday , 2 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর বাড়ি থেকে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

দেশ সময়
August 2, 2023 3:51 pm
Link Copied!

মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে স্বামীরবাড়ি থেকে মোসাঃ পপি আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামের স্বামী রিমন মোল্লার বাড়ি থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়। তবে কেন কি কারণে তার মৃত্যু হয়েছে এনিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
মোসাঃ পপি আক্তার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মোঃ নাসির খানের মেয়ে।
পপির পরিবারের দাবি, তার মৃত্যু স্বাভাবিক নয়। পুলিশ জানিয়েছে, মৃত্যু কিভাবে হয়েছে।এটি তারা এখনও নিশ্চিত নয়। তাই সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

এ ব্যাপারে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্র ইনর্চাজ সজল কান্তি দাস বলেন, ‘পপির মৃত্যু কিভাবে হয়েছে তা জানতে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে সব বেড়িয়ে আসবে। রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখন অপমৃত্যু একটি মামলা হয়েছে। এনিয়ে তদন্ত হবে।’ তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমরা পপির শাশুরি ও স্বামীকে আটক করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।