ঢাকাSaturday , 21 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় হাই স্কুল দাবায় চ্যাম্পিয়ন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ‘এ’ দল

দেশ সময়
June 21, 2025 8:45 pm
Link Copied!

জাতীয় হাই স্কুল দলগত দাবা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ‘এ’ দল। রানার্সআপ হয় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ এর ‘বি’ দল। তৃতীয় স্থান অর্জন করে ধানমন্ডির গভমেন্ট ল্যাবেরটরি স্কুল।

Advertisement

শনিবার (২১ জুন) ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) খেলা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও আয়োজনে ছিল বাংলাদেশ দাবা ফেডারেশন।


সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা হলো- সিয়াম চৌধুরী, রায়ান রশিদ মুগ্ধ, ওয়ার্শিয়া খুশবু, নীলাভা চৌধুরী ও অতিরিক্ত খেলোয়াড় সাফায়াত কিবরিয়া আজান। রানার্সআপ দলের খেলোয়াড়বৃন্দ হলো- মো. তাহসিনুল হক জোহেব, মুহতাদী তাজওয়ার নাশীদ, জোয়েনা মেহবিশ, রিয়াজুল আহনাফ মোহাম্মদ আবরার ও অতিরিক্ত খেলোয়াড় সিদরাতুল মুনতাহা।

Advertisement


খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ মেহেদী হাসান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের পরিচালক, অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।

Advertisement


জাতীয় হাই স্কুল দলগত দাবা প্রতিযোগিতার জোনাল পর্ব হতে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৪০টি স্কুল দলগত দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উল্লেখ্য বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে চ্যাম্পিয়ন দল আগামী আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।