ঢাকাSaturday , 21 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ার ঘাট কাজল ঢাকায় গ্রেফতার

দেশ সময়
June 21, 2025 2:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

Advertisement

পতিত গডফাদার মোহাম্মদ আলীর ঘাট বানিজ্যের অন্যতম পার্টনার, হাতিয়ার নৌপথে নৈরাজ্য ও দুর্বৃত্তায়নের হোতা গোলাম মাওলা কাজল প্রকাশ ঘাট কাজল গতকাল রাতে ঢাকার পল্লবী হতে ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন।

ঘাট কাজলের গ্রেফতারে হাতিয়ার সর্বস্তরের জনসাধারণের মাঝে স্বস্তির ছায়া পড়েছে। ৫ আগষ্টের পর তিনি পলাতক রয়েছেন। জনাব কাজলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের এমপি মোহাম্মদ আলীর ছত্রছায়ায় বিপুল সম্পদের মালিক হয়েছেন।

Advertisement

হাতিয়ার মানুষের রক্ত চুষে নেওয়া ডাকাত মোঃ আলীর সকল অবৈধ টাকা এই গোলাম মাওলা কাজলের একাউন্টে। কাজলের গ্রেফতারে মোঃ আলীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল দূর্নীতি বের হয়ে আসবে বলে সাধারণ মানুষের দাবী।

হাতিয়ার মেহনতী মানুষের রক্ত চোষা টাকা দিয়ে গোলাম মাওলা কজল ঢাকার উত্তরাতে তৈরি করেছে সুবিশাল অট্রালিকা, ব্যাংকে রয়েছে বিপুল অর্থ! হাতিয়া, নোয়াখালী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তার বিপুল স্থাবর সম্পদ রয়েছে। তাকে আইনের আওতায় আনলে হাতিয়ার সকল দূর্নীতি অনিয়ম বের হয়ে আসবে।

Advertisement

হাতিয়ার জনগণ এই দুর্বৃত্তায়নের হোতার বিচার চেয়েছেন।
হাতিয়াবাসী জলদস্যু মোহাম্মদ আলীর পার্সেন্টেজ বন্ধু বখতিয়ার খিলজি মুজিবসহ অন্যান্য সহযোগীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার আবেদন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar