ঢাকাSaturday , 22 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযানে আটক-২

দেশ সময়
July 22, 2023 7:13 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক-২।
জানাগেছে, শুক্রবার দিন গত গভীর রাতে মহম্মদপুর থানার এস আই জান্নাতুল ফেরদৌস বাদশা , এএস আই মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযানে পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাঙ্গালিয়া গ্রামস্থ উজ্জল- এর মুদি দোকানের সামনে মো. শফিকুল ইসলাম (৩৫) পিতা মৃত আবু মোল্লা ও মো. তারেক শেখ (২০) পিতা মো. চান মিয়া, নামের দুজন মাদক কারবারীকে অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। আটক উভয়- আসামিদের বাড়ী নড়াইলের- লোহাগড়া উপজেলার লাহুড়িয়া প্রসন্ন পাড়ায়। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উল ইসলাম বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।