ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থ ও কারাদন্ড

দেশ সময়
May 19, 2025 3:14 pm
Link Copied!

Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ

নানিয়ারচরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১দিন বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

Advertisement

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।

এসময় লাইসেন্স বিহীন ডিনেচার্ড স্পিরিট বিক্রয়ের দায়ে স্থানীয় ব্যবসায়ী মো. আতাউর রহমান ও জামাল হোসেন কে ১দিন বিনাশ্রম কারাদন্ড এবং ৫হাজার টাকা হারে মোট ১০হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩২(ক) ধারা অনুযায়ী উভয়দন্ডে দন্ডিত করা হয়।

অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাঙামাটি জেলার সহকারী পরিচালক এম. সাইফুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।