ঢাকাFriday , 14 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশ সময়
July 14, 2023 6:00 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
মাগুরার নোমানী ময়দানে শুক্রবার বিকালে মাগুরা জেলা সম্মেলনের শুভ উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
পরে জেলা আওয়াামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রিয়াজুল হাসানের সভাপতিত্বে এ- উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, জেলা আওয়ামীলীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ,সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জামির হোসেন প্রমূখ।
সম্মেলনে বক্তরা বলেন, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে ও দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে বিএনপি এখন ষড়যন্ত্রে ব্যস্ত। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।