ঢাকাThursday , 10 April 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি

দেশ সময়
April 10, 2025 10:20 pm
Link Copied!

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পারমাণবিক অর্জন থেকে কখনোই পিছু হটবে না বা কোনোভাবেই আপস করবে না। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিও প্রত্যাখ্যান করেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার আলবোর্জ প্রদেশের কারাজে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এবং এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব কথা করেন। 

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে ইরান তত বেশি শক্তিশালী হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে হবে। 

Advertisement

ইরানী প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি। তবে তা হতে হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটবো না এবং আমরা তাদের সঙ্গে আপস করব না। আমরা কখনোই কাউকে আমাদের চিন্তাভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী ও সৃজনশীল হতে বাধা দিতে দেব না।

পেজেশকিয়ান আরও বলেন, তেহরান পারমাণবিক বোমা চায় না। পশ্চিমা বিশ্ব বলছে, ‘ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়’। তবে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে ও প্রকাশ্যে ঘোষণা করে বলেছেন যে, আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না? আপনি এটি একশবার যাচাই করেছেন এবং আপনি এটি হাজারবার যাচাই করতে পারেন। তবে জেনে রাখুন, আমাদের সব ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ চায় না। তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের প্রিয়জনরা যে জ্ঞান ও শক্তি অর্জন করেছেন, তা দিয়ে আমরা যে কোনো আগ্রাসনের মুখে অত্যন্ত শক্তভাবে দাঁড়াব। তারা যত বেশি আমাদের আক্রমণ করবে, আমরা তত বেশি শক্তিশালী হব; তারা যত বেশি আমাদের হুমকি দেবে, আমরা তত বেশি শক্তভাবে তাদের সামনে দাঁড়াব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।