ঢাকাTuesday , 25 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আজরাইলের ছেলে মোজাম গ্রেফতার

দেশ সময়
February 25, 2025 3:45 pm
Link Copied!

নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পলাতক আসামি মোজাম্মেল হোসেন মোজামকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আটক মোজাম্মেল ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজরাইলের ছেলে।

রোববার দিবাগত রাতে উপজেলার তোতার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোজাম সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ২০১৮ সালে বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ২০১৯ সালে চেয়ারম্যান মোজাম্মেলের বাড়ির কেয়ারটেকার ইসমাইলের রহস্যজনক মৃত্যু হয়েছে। কেয়ারটেকারের মৃত্যুর সংবাদ নিতে গেলে চেয়ারম্যান ও তার লোকজন স্থানীয় সাংবাদিক ইমাম উদ্দিন সুমনকে মারধর করে এবং হত্যার হুমকি দিয়েছিল। এই ঘটনায় সুমন চরজব্বর থানায় মোজাম্মেলের বিরুদ্ধে মামলা করেছে। ২০১৭ সালে ৪ অক্টোবর রাতে বিচার প্রার্থী এক নারী তার কাছে যান। তিনি ওই নারীকে আটক রেখে রাতভর ধর্ষণ ও মারধর করেন। এই ঘটনায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এ, তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় মোজাম্মেল জেল খেটেছেন। ২০১৮ সালে ভুইয়ার হাট এলাকায় সড়কের পাশে সাধারণ মানুষের লাগানো দুই শত গাছ জোরপূর্বক কেটে নেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া ধর্ষণ চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে মোজাম্মেল এর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ২০১৮ সালে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে কয়েকদিন আগে আরেকটি মামলা হয়। মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিল।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar