ঢাকাThursday , 2 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১

দেশ সময়
January 2, 2025 2:27 pm
Link Copied!

ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকার পুলিশ প্রধান ও তার সহযোগীসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার মধ্যরাতে গাজার শরণার্থী শিবির খান ইউনুসের আল-মাওয়াসির কথিত ‘মানবিক জোনে’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ ঘটনায় মাহমুদ, তার সহযোগীসহ অন্তত ১১ জন নিহত হন। হামলার সময় গাজা উপত্যকার পুলিশ প্রধান একটি  তাঁবুতে ছিল বলে জানা গেছে।

Advertisement

গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যানুযায়ী,  হামাস ও ইসরায়েলের মধ্যে গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এরমধ্যে উপত্যকাটির পুলিশ প্রধানকে হত্যার ঘটনা ঘটলো। ইসরায়েল শুধুমাত্র হামাসের যোদ্ধাদের লক্ষ্য করার দাবি করলেও আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্বে থাকা পুলিশ, পৌরসভার কর্মীদের ছাড়ছে না তারা। এতে গাজার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যার ফলে সেখানে জাতিসংঘের পাঠানো ত্রাণ লুটপাটের ঘটনাও ঘটছে।

Advertisement

উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি বর্বরতায় গত দেড় বছরে গাজায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar