নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর তৃতীয় দিনে যৌথবাহিনীর গাড়িতে সন্ত্রাসীদের ককটেল হামলার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে যৌথবাহিনী ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে চরকিং ইউনিয়নের বাশার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া দুই সন্ত্রাসী হলেন চরকিং ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. নবীর উদ্দিন (৫০) ও হাজী আব্দুল মতিনের ছেলে মো. ইমাম হোসেন (৫০)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ), তিনটি একনলা বন্দুক, আটটি কার্তুজ, ২০টি ককটেল, দুটি ডেগার, তিনটি ক্রিজ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


