ঢাকাMonday , 22 May 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট ভূমি সেবা প্রদানের অঙ্গীকার করলেন কলাপাড়া ইউএনও

দেশ সময়
May 22, 2023 3:33 pm
Link Copied!

রাসেল মোল্লা, কলাপাড়া=> পটুয়াখালীর কলাপাড়ায় শতভাগ অনলাইনে ভূমি কর গ্রহন, নামজারী সহ প্রয়োজনীয় সকল ভূমি সেবা ডিজিটাল পদ্ধতিতে প্রদানের লক্ষ্যে ’স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম’ প্রতিপাদ্য নিয়ে ভূমি সেবা
সপ্তাহ’২০২৩ শুরু হয়েছে। আজ সোমবার (২২মে) সকাল ১০ টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে ভূমি সেবা সপ্তাহ নিয়ে সংবাদ সম্মেলনে স্মার্ট ভূমি সেবা প্রদানের অঙ্গীকার করলেন কলাপাড়া ইউএনও
মো: মো:জাহাঙ্গীর হোসেন। এসময় এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও মো:জাহাঙ্গীর হোসেন
বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট ভূমি সেবা নিশ্চিতের উদ্দোগ নিয়েছে ভূমি মন্ত্রনালয়। এখন থেকে ভূমি কর গ্রহন, নামজারী মিসকেস, আবেদন সংশোধন সহ সকল ভূমি সেবা শতভাগ অনলাইনে করা যাবে। এ তথ্য সাধারন মানুষকে অবগত করা এবং ভূমি সেবা পাওয়া একজন নাগরিকের অধিকার এ ম্যাসেজ জনসাধারনের মাঝে পৌঁছে দিতে এ সংবাদ সম্মেলন।

এসময় তিনি আরও বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, সোশ্যাল মিডিয়া (www.facebook.com/land.gov.bd) ও কিয়স্কের মাধ্যমে ভূমিসেবা, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক, মর্টগেজ ডাটা ব্যাংক। এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ভূমি মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মী সহ ভূমি সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।