ঢাকাTuesday , 19 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প

দেশ সময়
November 19, 2024 11:51 am
Link Copied!

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় খড়গ নেমে আসছে কাগজপত্রহীন অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের বের করে দিতে দেশটিতে জরুরি অবস্থা জারি এবং সামরিক বাহিনীকে ব্যবহার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।  

ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রক্ষণশীল এক অধিকারকর্মী বলেন, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রকল্পে হস্তক্ষেপ করেছিলেন বাইডেন। তা আবার আগের অবস্থায় ফেরাতে জরুরি পরিস্থিতি জারি ও সামরিক বাহিনীকে ব্যবহারের প্রস্তুতি নিয়েছেন ট্রাম্প। পরে ওই পোস্ট শেয়ার করে, এর সত্যতা নিশ্চিত করেন ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারেও, এমনটি জানিয়েছিলেন রিপাবলিকান এই নেতা। 

Advertisement

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অন্তত ২ কোটি পরিবারের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।