ঢাকাSunday , 29 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় নির্বাচন আয়োজনে সময় লাগবে ৪ বছর

দেশ সময়
December 29, 2024 8:04 pm
Link Copied!

সিরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমপক্ষে আরো চার বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে মন্তব্য করলেন তিনি।

রোববার (২৯ ডিসেম্বর) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শারা জানান, একটি নতুন সংবিধানের খসড়া তৈরিতে তিন বছর সময় লাগতে পারে। এছাড়া সিরিয়ার জনগণকে আমূল পরিবর্তন দেখতে আরো এক বছর অপেক্ষা করতে হবে।

Advertisement

হায়াত তাহরির আল-শাম গ্রুপের নেতা হচ্ছেন শারা। এই গ্রুপটি গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে এবং কয়েক দশকের আসাদ পরিবারের শাসন এবং ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায়।

নিজের দল সম্পর্কে শারা বলেন, একটি জাতীয় সংলাপ সম্মেলনে এইচটিএস বিলুপ্ত করা হবে।

Advertisement

রাশিয়া সম্পর্কে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেন, রাশিয়ার সাথে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে। সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে, দীর্ঘ গৃহযুদ্ধের সময় আসাদের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং আসাদকে আশ্রয় দিয়েছে।

শারা আশা করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে।

Advertisement

প্রসঙ্গত, জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিকরা চলতি মাসে দামেস্কে গিয়েছিলেন। তারা জানিয়েছেন, শারা বাস্তববাদী হিসাবে এসেছেন এবং ওয়াশিংটন এইচটিএস নেতার মাথার বিনিময়ে এক কোটি ডলার পুরস্কারের ঘোষণা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar