ঢাকাSaturday , 2 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাভারে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

দেশ সময়
November 2, 2024 8:52 pm
Link Copied!

সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্য গণেশ রাজবংশী। শনিবার ভোর রাতে নিহত সুশীল রাজবংশীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় গণেশ রাজবংশীকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

শনিবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপর্স) মো. জসীম। 

তিনি জানান, শনিবার ভোর রাতে সাভারের মধ্যপাড়া এলাকায় গণেশ রাজবংশী নামের এক কিশোর গ্যাং সদস্য ধারাল অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করার সময় সুশীল রাজবংশীর সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে কিশোর গ্যাং সদস্য গণেশ রাজবংশী সুশীল রাজবংশীকে কুপিয়ে হত্যা করে। ভোর রাতেই খবর পেয়ে গণেশ রাজবংশীকে গ্রেফতার করে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গ্রেফতার গণেশ রাজবংশীকে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

এদিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে গত ২৮ অক্টোবর আরশাদুজ্জামান নামের এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- ইমন, রাকিবুল হাসান রাকিব ও আলী হোসেন। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। 

সাভারের বলিয়ারপুর, আশুলিয়ার নবীনগর ও ধামরাই থেকে আরও তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।