ঢাকাWednesday , 26 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দরকার জরুরী মানবিক সহায়তা

দেশ সময়
February 26, 2025 1:57 pm
Link Copied!

নিমিষেই পুড়ে নিঃস্ব সাজেকের হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। চোখের সামনে সব পুড়তে দেখলেও যেন করার কিছুই ছিলো না। নিঃস্ব হয়ে পড়া ব্যবসায়ী ও স্থানীয়দের জরুরী প্রয়োজন হয়ে পড়েছে মানবিক সহায়তার।

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারী) গতকালের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হওয়া বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের স্মৃতি চিহ্ন খুঁজে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল পর্যন্ত যেখানে ছিল কটেজ, বসত বাড়ি, হোটেল আজ সেখানে আজ ধ্বংস স্তুপ।

ঘর বাড়ি হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। কেউ গিয়েছেন আশপাশের স্বজনদের কাছে। সাজেকে হঠাৎ এমন আগুনে হতভম্ব হয়ে পড়ে কিছু রক্ষা করতে পারেনি অনেকে। ছিল পানির স্বল্পতাও।

মেঘ পাহাড়ের রাজ্য সাজেকে যারা জীবিকার তাগিদে ব্যবসা করতে এসেছিলেন তাদের অনেকে এখন নিঃস্ব। সহযোগীতার পাশাপাশি চান এ ঘটনার সুষ্ঠু তদন্ত। দ্রুত ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান স্থানীয় জনপ্রতিনিধিরা।

Advertisement


সাজেকের রিসোর্ট কটেজ মালিক সমিতির নেতাদের দাবী সাজেকের পরিবেশ বর্তমানে অনুকূলে রয়েছে। তাই সাজেক ভ্রমণে বিধিনিষেধ পত্যাহারের দাবী জানান।

সাজেক সেনাবাহিনীর জোন কমান্ডার লে: কর্নেল খায়রুল আমিন বলেন, গতকাল রাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন আর কোন শংখা নেই পরিবেশ আমাদের অনুকূলে রয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, আমরা সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছি। মানবিক সহায়তা না পেলে গাছ তলায় থাকতে হবে আমাদের।


Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar