ঢাকাMonday , 3 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের গার্ড ওয়াল নির্মাণে নিন্মমানের উপকরণ

দেশ সময়
February 3, 2025 5:54 pm
Link Copied!

রাঙামাটি খাগড়াছড়ি সড়কের গার্ড ওয়াল নির্মাণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান কহিনুর এন্টারপ্রাইজ। স্থানীয়দের দাবি নিমানের নির্মাণ উপকরণ ব্যবহার করেছে ঠিকাদার নাজিম মিশু।

Advertisement

সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, ধারক ওয়াল নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের কংক্রিট ও বালু। এতে চরম উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। কোটি কোটি টাকার এই কাজের স্থায়ীত্ব নিয়েও উঠেছে প্রশ্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানায়, নির্মাণ কাজের যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও গুণগত মান নিশ্চিত করা হচ্ছে না। দায়সারাভাবেই পরিচালিত হচ্ছে সড়কের এই ভারি নির্মাণ কাজ।

Advertisement

জানতে চাইলে মুঠোফোনে ঠিকাদার মিশু জানান, এটা দুবাই এলসি। আমরা উন্নত মানের নির্মাণ উপকরণ ব্যবহার করেই কাজ করছি।

এবিষয়ে কথা বলতে সড়ক ও জনপদ বিভাগের রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন কল রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar