ঢাকাTuesday , 18 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সংবর্ধনা

দেশ সময়
February 18, 2025 3:01 pm
Link Copied!

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যের অবদানের স্মরণে ছাত্র জনতার গণঅভুথ্যানে রাঙ্গামাটি পার্বত্য জেলার আহত ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিন জেলা পরিষদের ব্যবস্থাপনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই সংবর্ধনা ক্রেস্ট ও চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, মো. হাবীব আজম, লুৎফুন্নেসা বেগম, প্রনতি রঞ্জন খীসা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, প্রতুল চন্দ্র দেওয়ান, সাগরিকা রোয়াজা, মিনহাজ মুরশীদ, নাইউ প্রু মারমা, রাঙাবী তঞ্চঙ্গ্যা, দয়াল দাশ ও ক্যওসিংমং প্রমুখ।

Advertisement

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. আবদুল হক, আবদুল আহাদ, রাকিব হাসান, নবাব শরীফ, মো. আমান উল্লাহ, মো. ইমরান, মো. উসমান হারুন ও মো. কামরুল হাসান কাদের কে জেলা পরিষদের পক্ষ থেকে ৪লক্ষ ১০হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

বক্তব্যে কাজল তালুকদার বলেন, আজ জেলা পরিষদের পক্ষ থেকে তোমাদের কে সংবর্ধিত করতে পেরে আমরা আনন্দিত। প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে প্রতিনিধি নিয়ে জেলা পরিষদ কে বৈষম্যহীন করে আমরা সামনে আগাবো। জেলা পরিষদ কোন প্রকার বৈষম্যমূলক আচরণ করবে না।

Advertisement

এসময় ছাত্র প্রতিনিধিরা বলেন, কদিন পর পর ছাত্ররা রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটায়। কিন্তু আমরা বিপ্লব পরবর্তি আন্দোলনের সেই চেতনা ধারণ করতে ব্যর্থ হচ্ছি। সুতরাং আমাদের কে বিপ্লব ধরে রাখতে হবে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar