ঢাকাThursday , 2 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনায় মুখর ট্রাম্প

দেশ সময়
January 2, 2025 5:15 pm
Link Copied!

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার দেশের নেতৃত্ব, নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত নীতির কঠোর সমালোচনা করেছেন। নিউ অরলিন্সে প্রাণঘাতী হামলাসহ সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর পর তিনি এসব কথা বলেন।

Advertisement

নিউ অরলিন্সে একটি ট্রাক হামলায় বুধবার সকালে ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হন। অন্যদিকে লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণে একজন নিহত হন।

এরপরই ট্রাম্প ‘ওপেন বর্ডারস’ এবং ‘দুর্বল ও অকার্যকর নেতৃত্ব’র জন্য সরকারের তীব্র সমালোচনা করেন। 

Advertisement

তিনি সামাজিক মাধ্যম Truth Social-এ লেখেন, ‘আমাদের দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে হাস্যকর হয়ে উঠেছে! এটা তখনই হয়, যখন আপনার ওপেন বর্ডার থাকে এবং কার্যত কোনো নেতৃত্ব না থাকে’।

ট্রাম্প এ সময় তার দেশের বিচার বিভাগ, এফবিআই এবং ডেমোক্র্যাটিক প্রসিকিউটরদেরও আক্রমণ করেন। তাদের ‘অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা জননিরাপত্তার পরিবর্তে তাকেই লক্ষ্যবস্তু করছেন’।

Advertisement

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেঙে পড়ছে- আমাদের দেশজুড়ে নিরাপত্তা, জাতীয় সুরক্ষা এবং গণতন্ত্রের সহিংস অবক্ষয় হচ্ছে’।

 ‍

সেই সঙ্গে তিনি সিআইএ-এর হস্তক্ষেপের আহ্বান জানান এবং তার নেতৃত্বে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar