ঢাকাTuesday , 18 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মৎস্য বিভাগের উদ্যোগে রাঙামাটিতে ছাগল বিতরণ

দেশ সময়
February 18, 2025 2:58 pm
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে নিবন্ধিত মৎস্যজিবীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার দুপুরে রাঙামাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও কৃষিবিদ কাজল তালুকদার। এতে গেষ্ট অব অনার ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন।

রাঙামাটি সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহিদের সঞ্চালনায় এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক প্রনতি রঞ্জন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. একেএম ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অধীর চন্দ্র দাস, চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ বিশ্বজিৎ বৈরাগী ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আব্দুল্লা আল হাসানসহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, ছাগল খুব সহজে পালন করা যায়। শুধু একটু যত্ন নিতে হবে। তাদের খাবার ও কম লাগে আবার বছরে ২বার বাচ্চা দেয়। এই ছাগল পালনের মাধ্যমে একটি পরিবার দ্রুত অস্বচ্ছলতা কাটিয়ে উঠতে পারে।

মৎস্য বিভাগ জানায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২০০জন নিবন্ধিত মৎস্যজীবী পরিবার কে ৪টি করে দেশীয় ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হবে। যার মধ্যে আজকে ৫৫টি পরিবারের সদস্যদের মাঝে ৪টি করে ছাগল বিতরণ করা হচ্ছে।

Advertisement

পরে নিবন্ধিতব ৫৫টি মৎস্যজীবী পরিবারের সদস্যদের মাঝে ৪টি করে ছাগল বিতরণ করেন, কৃষিবিদ কাজল তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar