ঢাকাSaturday , 17 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

দেশ সময়
June 17, 2023 11:05 am
Link Copied!

সোলেমান আহমেদ মানিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর চৌমুহনায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম ইমন (১২)। সে ভুনবীর ইউপির সাতগাঁও আলিসারকুল এলাকার মালেক মিয়ার ছেলে। শুক্রবার (১৬জুন) দুপুরে উপজেলার ভুনবীর চৌমুহনা সংলগ্ন একটি মিলে বজ্রপাতে শিশুটি মারা যায়।

Advertisement

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান বজ্রপাতে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ইমন ঐ মিলে কাজ করতো। দুপুরে বৃষ্টির সময় মিলের খোলা যায়গা থেকে জিনিসপত্র সরানোর জন্য গেলে বজ্রপাতে ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Advertisement

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মিঠুন জানান, বিষয়টি এখনো কেউ উনাকে জানায়নি, উনি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।