ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে নির্মানাধীন বিল্ডিংয়ের দেওয়াল ভেঙ্গে শিশু বাচ্চা নিহত

দেশ সময়
May 19, 2025 5:35 pm
Link Copied!

শেখ জাহাঙ্গীর হোসাইন :

মিরপুর ৬ নাম্বারে বি ব্লকে নির্মাণাধীন ভবনের দেওয়াল ভেঙ্গে টিনশেড ঘরের উপরে পড়লে রাইসা আক্তার নামের এক বছরের শিশু সন্তান ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।

Advertisement

সারজমিনে গিয়ে দেখা যায় হেল ডেভলপার কোম্পানির ছয় তলা ভবনটি কোন সেফটি সিকিউরিটি মেনটেন না করে বহুদিন ধরে কাজ করে যাচ্ছে।

১৭-৩-২০২৫ রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় মিরপুর ৬ নাম্বারে বি ব্লকের তিন নাম্বার রোডে হেল ডেভলপার এর এই বাড়ি থেকে দেয়ালের পাশের একটি অংশ ভেঙ্গে পড়ে যায় টিন সেট একটি বাড়ির উপর, এতে ঘটনাস্থলে শিশু বাচ্চা মারা যায় এবং একজন গুরুতর আহত হয়। এলাকাবাসীর দাবি বিভিন্ন সময় তাদেরকে বলে আসছিল সেফটি ফিলার দিয়ে কাজ করার জন্য কিন্তু তাদের কথা তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছিল।ওই এলাকা স্থানীয় কিছু বাসিন্দারা বলেন নিয়ম বহির্ভূতভাবে এই বিল্ডিং করা হচ্ছে এবং যখন থেকে তারা কাজ করে প্রতিদিন এই বিল্ডিং এর উপর থেকে ধুলা বালি এবং ময়লা পড়ে, এলাকাবাসী দাবি বিল্ডিংটি বন্ধ করে দেওয়া কারণ ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে এই বিল্ডিং থেকে। এই বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অঞ্চল ৩ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এর সাথে একাধিকবার যোগাযোগ করেও ফোনে পাওয়া যায় নাই ।মিরপুর থানা সূত্রে পাওয়া যায় পুলিশ ঘটনা স্থলে গিয়ে ৪জন শ্রমিক ও একজন ইঞ্জিনিয়ার কে মিরপুর থানা হেফাজতে নিয়ে আসে। নিহত ব্যক্তির লাশ সুরাহা তালের জন্য সোহরাওয়ার্দী হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত রাইসা আক্তার কে হারিয়ে তার পরিবারের লোকজন সুখে কাতর। নিহত রাইসা আক্তার এর মা তার এক বছর বয়সী মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে এবং তার কান্না যেন কোনোভাবেই তামছে না। এ ব্যাপারে হেল ডেভেলপ কোম্পানির কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে একাধিকবার কল দিও তাদের সাথে কথা বলা যায় নি যায় নাই

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।