ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মা-বাবার শখ পূরণে হাতির পিঠে বরযাত্রা, দেখতে উৎসুক মানুষের ভিড়

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামে ব্যতিক্রমী আয়োজনে বিয়ে করতে আসেন বর সাকিব। পরিবারের একমাত্র ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে মা-বাবার ইচ্ছায় হাতির পিঠে চড়ে বরযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এ আয়োজন ঘিরে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

Advertisement


সাকিবের বোন জানান, মা-বাবার ইচ্ছা ও শখ পূরণ করতেই পরিবারের একমাত্র ছেলের বিয়েতে হাতির পিঠে বরযাত্রার আয়োজন করা হয়েছে। পরিবারের আনন্দের পাশাপাশি ব্যতিক্রমী এ আয়োজন স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।
সাধারণত বিয়ের দিন বরকে ঘিরে নানা আনুষ্ঠানিকতা থাকলেও হাতির পিঠে চড়ে বরযাত্রা আসার ঘটনা বিয়েতে যোগ করে ভিন্ন মাত্রা। এমন দৃশ্য দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন। স্থানীয়দের ভাষ্য, তাঁদের এলাকায় হাতির পিঠে চড়ে বরযাত্রা আসার ঘটনা এই প্রথম।


তবে এত আয়োজনের মধ্যে সবচেয়ে মজার ঘটনা ঘটে কনেকে ঘিরে। হাতির পিঠে চড়ে বর আসছেন—এ খবর শুনে অনেকেই তাঁকে দেখতে ছুটে এলেও সেই সুযোগ পাননি কনে সুরাইয়া আক্তার। নিজের বিয়ের এমন ব্যতিক্রমী আয়োজনের কথা জেনেও বরকে স্বচক্ষে দেখতে না পারার আক্ষেপ রয়ে যায় তাঁর।

Advertisement


সুরাইয়া আক্তার বলেন, “আমার বর হাতির পিঠে চড়ে বিয়ে করতে আসছে। সবাই দেখলেও আমি স্বচক্ষে দেখতে পেলাম না। তবে আমি খুবই আনন্দিত।”


মা-বাবার শখ পূরণ, পরিবারের আনন্দ আর ব্যতিক্রমী বরযাত্রা—সব মিলিয়ে সাকিব ও সুরাইয়ার বিয়ে পেয়েছে ভিন্ন মাত্রা। প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে বিয়েকে স্মরণীয় করে তোলার এ উদ্যোগ স্থানীয় মানুষের কাছে হয়ে উঠেছে আনন্দ ও আলোচনার বিষয়।তবে বিয়ের দিনের সবচেয়ে মনে রাখার মতো ঘটনা হয়ে রইল কনের মিষ্টি আক্ষেপ—সবাই দেখলেন বরকে, অথচ দেখা হলো না তাঁরই

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar