ঢাকাSaturday , 1 June 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নানকে গণসংবর্ধনা

দেশ সময়
June 1, 2024 6:37 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরা মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল মান্নান-কে গণ সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নহাটা ইউনিয়ন বাসী। অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত মহম্মদপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান-কে ফুলের শুভেচ্ছা প্রদান করে দলীয় নেতাকর্মীও সমর্থকরা।এবং দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান।নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রেজাউল কবির সুরুজ এর সঞ্চালনায়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ সিকান্দার আলী,বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম  প্রমূখ।এ সময় নহাটা ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।