ঢাকাThursday , 27 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে- ২ দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ও বইমেলার শুভ উদ্বোধন

দেশ সময়
July 27, 2023 3:30 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে ২’দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ও বইমেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে । বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম তুলে ধরার লক্ষ্যে সাংস্কৃতি বিযয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহযোগিতায় এ সাহিত্য মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন মহম্মদপুর এর ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বর মহম্মদপুরে বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমির সমন্বয় দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ২০২৩ ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। উপজেলা সাহিত্য মেলা প্রধান বক্তা মহাপরিচালক বাংলা একাডেমি,ঢাকা কবি মুহাম্মদ নূরুল হুদার লিখিত ভাষণ পাঠ করেন মো. জসিম উদ্দিন জেলা কালচারাল অফিসার মাগুরা। উদ্বোধনী আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, কবি ও কথা সাহিত্যিক সালাহ্উদদীন আহমেদ মিলটন, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তুরাপ প্রমূখ। উদ্বোধনী দিনে কর্মসূচির মধ্যে ছিল সকালে লেখকদের নাম নিবন্ধন , উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বইমেলার দ্বার উন্মোচন , দুপুরে প্রবন্ধ পাঠ আলোচনা সভা, বিকালে লেখক কর্মশালা ও সাহিত্য আড্ডা । উপজেলা সাহিত্যমেলা ও বই মেলায় ১২ টি স্টল বসেছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।