ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে বলেই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, উভয় দেশই সম্পর্ক স্বাভাবিক চায়। কোনো নির্দিস্ট দলের সঙ্গে নয়, ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান এ সময় বলেন, বাংলাদেশের মানুষ একজন শাসকের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছে। সেই বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে প্রতিবেশী এক দেশ। এর বিরুদ্ধে তো বাংলাদেশের মানুষ কথা বলবেই।
সেই সঙ্গে সুখবর দিয়ে তিনি বলেন, আমরা চাই কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে। আর এই সম্পর্ক এখন ভালোর দিকে যাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
