বাংলাদেশ ব্রীজ টিম বিশ্বকাপ ব্রীজ খেলার যোগ্যতা অর্জন করেছে। দুবাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে জর্ডানের বিপক্ষে সেমিফাইনাল জিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
সকল সাপোর্টারদের ধন্যবাদ জানিয়েছেন টীমের সদস্যরা। দেশবাসীর নির্ভেজাল সমর্থন খেলোয়াড়দের ভালো খেলায় উৎসাহিত করেছে বলেও বনে করেন তারা।
চলতি বছরের আগস্টে ডেনমার্কে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের হয়ে ভালো পারফর্ম করবে বলেও বিশ্বাস ব্রীজ টীমের সদস্যদের।
দলের সদস্যরা হলেন-
সাজিদ ইস্পাহানী( অধিনায়ক),
মো. জাহিদ হোসেন,
মো মনিরুল ইসলাম,
শাহ জিয়াউল হক,
আসিফুর রহমান চৌধুরী রাজিব,
এ এইচ এম কামরুজ্জামান সোহাগ,
মো মশিউর রহমান সুমন এবং
রাশেদুল আহসান নাঈম।
এর আগে, দুবাইয়ে অনুষ্ঠিতব্য ব্রিজের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলো বাংলাদেশ জাতীয় দল। তিন ম্যাচ হাতে রেখেই শেষ চারে জায়গা করে নেয় দলটি। ১৬ এপ্রিল শুরু হওয়া সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো জর্ডান, যাদের বিপক্ষে গ্রুপ পর্বে বড় ব্যবধানে জয় পেয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা।
ব্রিজ ফেডারেশনস অফ মিডল ইস্ট অ্যান্ড এশিয়া জোন ৪-এর অধীন এই বাছাইপর্ব শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে, ১১ এপ্রিল থেকে। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ভারত, বাংলাদেশ, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, সিরিয়া, কুয়েত ও শ্রীলঙ্কা।
টুর্নামেন্টের শীর্ষ দুটি দল ২০২৫ সালের আগস্টে ডেনমার্কে অনুষ্ঠেয় বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

