ঢাকাSunday , 15 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে হোঁচট খেল ওয়েস্ট ইন্ডিজ

দেশ সময়
December 15, 2024 6:05 pm
Link Copied!

টেস্ট সিরিজ ড্র, ওয়ানডে সিরিজ জয়–বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজে ইতিবাচক ফল পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বাংলাদেশের মোকাবিলা করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Advertisement

তবে সে সিরিজে মাঠে নামার আগে একটা দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন মারকুটে ওপেনার এভিন লুইস। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ ব্যাটার আন্দ্রে ফ্লেচার।

দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া চোটের কারণে লুইস তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। 

Advertisement

৩৭ বছর বয়সী ফ্লেচার সবশেষ খেলেছেন গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে। একটি ম্যাচে ৪ রানে আউট হওয়ায় পরের সিরিজে ডাক পাননি।

৫৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ফ্লেচারের রেকর্ড তেমন সমৃদ্ধ নয়। ১১১.৩১ স্ট্রাইক রেটে রান ৯৮৪ রান, হাফসেঞ্চুরি আছে ৬টি। সর্বোচ্চ ইনিংস ৮৪। তবু বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে তাদের কদর রয়েছে বেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।