ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

প্রেস ব্রিফিংয়ে নুসরাত প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফারুকী

দেশ সময়
May 19, 2025 5:26 pm
Link Copied!

চট্টগ্রামে এক প্রেস ব্রিফিংয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, এ বিষয়টি প্রেস কনফারেন্সের আলোচ্য সূচির মধ্যে নেই।

Advertisement

সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্ন করার চেষ্টা করলে ফারুকী সঙ্গে সঙ্গেই থামিয়ে দেন। তিনি বলেন, “আমরা এই সাবজেক্টের মধ্যে থাকি। লেটস কিপ ইট উইদিন দ্য লিমিট অব দ্য প্রেস ব্রিফিং।”

Advertisement

তিনি জানান, ব্রিফিংয়ের নির্ধারিত এজেন্ডার বাইরে গিয়ে মন্তব্য করতে তিনি অনিচ্ছুক।

সংবাদ সম্মেলনের শুরুতেই জেলা প্রশাসক ফরিদা খানম সাংবাদিকদের ‘বিব্রতকর প্রশ্ন’ এড়িয়ে চলার বিষয়ে পরোক্ষভাবে ইঙ্গিত দেন বলে জানা যায়।

তবে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও স্কুল পর্যায়ে সহ-শিক্ষা কার্যক্রমে ঘাটতি প্রসঙ্গে ফারুকী খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে ভারসাম্যপূর্ণ শারীরিক-মানসিক বিকাশের জন্য স্কুলভিত্তিক সহ-শিক্ষা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।”

যদিও সাংবাদিকদের সামনে নুসরাত ফারিয়ার বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকেন, একই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফারিয়া গ্রেপ্তারের ঘটনায় ‘বিব্রত’ বলেই মন্তব্য করেন উপদেষ্টা ফারুকী। সেখানে তিনি লেখেন, “আমি আশা করি, নুসরাত ফারিয়া আইনি প্রতিকার পাবেন। ঘটনাটি দুঃখজনক ও বিব্রতকর।”

গতকাল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই অভ্যুত্থানের সময় তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। ওই অভিনেত্রী এক সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।