ঢাকাWednesday , 25 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

প্রতিশোধের অঙ্গীকার করে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি তালেবানের

দেশ সময়
December 25, 2024 7:13 pm
Link Copied!

আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জন হয়েছে। এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানের চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। 

বুধবার তালেবান সরকারের মুখপাত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এই খবর জানিয়েছে।

Advertisement

মঙ্গলবার গভীর রাতে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দেশের পূর্ব পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি এলাকায় পাকিস্তান বোমাবর্ষণ করেছে।

তিনি বলেন, মোট মৃতের সংখ্যা ৪৬ জন। তাদের অধিকাংশই নারী ও শিশু। আরও ছয়জন আহত হয়েছে যাদের অধিকাংশই শিশু।

একটি বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটিকে তাদের ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করা হয়েছে।

তালেবান কর্তৃপক্ষের নাম ব্যবহার করে ওই বিবৃতিতে বলা হয়, ইসলামী আমিরাত এই কাপুরুষোচিত কাজের উচিত জবাব না দিয়ে ছেড়ে দেবে না, বরং দেশের অঞ্চল ও সার্বভৌমত্বের প্রতিরক্ষাকে দেশের অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে আফগানিস্তান।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমান এই বোমা হামলার জন্য দায়ী। প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।

এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। 

আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।