ঢাকাMonday , 7 April 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্টে একসেপ্ট ইসরাঈল পুনর্বহাল করতে হবে

দেশ সময়
April 7, 2025 7:36 pm
Link Copied!

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ব্যবস্থা নিতে হবে
-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের ওপর অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। নির্বিচারে চালাচ্ছে গণহত্যা। মার্চ থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের অন্তত ৫০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। যাদের বড় একটি অংশই নারী ও শিশু। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ভূমিকা নিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে আজ সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ৩ টায় রাজধানীর মিরপুর-১০ গোল চত্বরে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরাঈল পুনর্বহাল করতে হবে। আরব বিশ্বকে আমেরিকাসহ পশ্চিমা আগ্রাসী দানবদেরকে তেল সরবরাহ বন্ধের আহবান জানান। রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সকল পর্যায়ে ইয়াহুদীদের পণ্য আমদানি নিষিদ্ধ করতে হবে।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, মুফতি নিজামুদ্দিন, ডাক্তার মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি সিরাজুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান, যুবনেতা মুফতী হাফিজুল হক ফাইয়াজ, সোহরাব হোসেন ফজলে প্রমুখ।

অন্যান্য বক্তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন।জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তারা আরো বলেন, অবিলম্বে এ বর্বরতা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসময় ইসরায়েলি পণ্য বর্জনের ডাকও দেন তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল-১০ নম্বর গোল চত্বর থেকে ছয় নম্বর হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মিরপুর-১ নম্বর এ এসে সমাপ্ত হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।