বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংক খাত থেকে লুটপাটের মাধ্যমে অনেকে টাকা বিদেশে পাচার করেছে। আবার দুর্নীতির মাধ্যমেও টাকা অর্জন করে টাকা পাচার করেছে। আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে।
সোমবার (১৯ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আহসান এইচ মনসুর বলেন, দেশের ব্যাংক খাত থেকে লুটপাটের মাধ্যমে অনেকে টাকা বিদেশে পাচার করেছে। আবার দুর্নীতির মাধ্যমেও টাকা অর্জন করে টাকা পাচার করেছে। দেশে এদের কিছু সম্পদ জব্দ করা হয়েছে।
গভর্নর বলেন, ব্যাংক খাত ও দুর্নীতির মাধ্যমে যেসব ব্যক্তি দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের সম্পদ জব্দ করা হয়েছে। এসব জব্দ সম্পদ ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো দিয়ে জনকল্যাণমূলক কাজ ও ব্যাংকে ফেরত দেওয়া হবে।


