ঢাকাFriday , 3 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের ব্যাপক সংঘর্ষ

দেশ সময়
January 3, 2025 2:42 pm
Link Copied!

পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুদেশের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। উভয়পক্ষই একেঅপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে।

শুক্রবার আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানায়, নতুন এই সংঘর্ষের সূচনাস্থল খোস্ত প্রদেশের আলী শের এবং জাজিয়া ময়দানে। যা বিরোধপূর্ণ ডুরান্ড লাইনের কাছে অবস্থিত। তবে এ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দেশই মুখ খোলেনি। এ ঘটনায় কতজন হতাহত হয়েছে সে ব্যাপারেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertisement

উল্লেখ্য,গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায় তারা জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে আফগান তালেবান জানিয়েছে, এ হামলায় নারীশিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তারা। এছাড়া ঐ সময় আরো তিন বেসামরিক আফগান নিহত হন।

Advertisement

পাকিস্তানের দাবি, সশস্ত্র জঙ্গিগোষ্ঠী টিটিপির সদস্যরা আফগান সীমান্তে অবস্থান নিয়ে আছে। যারা প্রায়ই তাদের ওপর হামলা চালায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar