ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

‘নিরাপদ সড়ক আন্দোলন এখন দেশের মানুষের আন্দোলন’: ইলিয়াস কাঞ্চন

Link Copied!

ব্যক্তিগত জীবনের গভীর শোককে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দেওয়ার কথা স্মরণ করে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, তিন দশকের বেশি সময়ের এই আন্দোলন এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবেগঘন বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর এক বেদনাকে মানুষের জীবনরক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ এটি আর ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, এটি দেশের মানুষের আন্দোলন।’

Advertisement

বর্তমানে শারীরিকভাবে অসুস্থ থাকার কথা উল্লেখ করে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারও মানুষের কল্যাণে ও নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করার সুযোগ করে দেন।

তিনি আরও বলেন, দীর্ঘ এই পথচলায় অসংখ্য মানুষের সহযোগিতা ও সমর্থনের কারণেই নিরাপদ সড়ক আন্দোলন জাতীয় পর্যায়ের একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।

Advertisement

নিসচার প্রতিষ্ঠাতা সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের সচেতন নাগরিকদের নিরাপদ সড়ক নিশ্চিত করার এই আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। মানুষের জীবন রক্ষাই আমাদের সবার অভিন্ন লক্ষ্য। তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

বক্তব্যের শেষদিকে আবেগাপ্লুত কণ্ঠে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার স্বপ্ন আপনাদের হাতে তুলে দিয়ে যেতে চাই। আমি না থাকলেও আপনারা যেন নিরাপদ সড়ক প্রতিষ্ঠার এই আন্দোলন এগিয়ে নিয়ে যান।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।