ঢাকাWednesday , 24 January 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে বারী-১২ জাতের বেগুন চাষে কৃষক শফিকুলের বাজিমাত

দেশ সময়
January 24, 2024 11:13 am
Link Copied!

মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো বারি বেগুন-১২ চাষ করে বাজিমাত করেছেন নাচোল উপজেলার ফতেপুুুর ইউপির চাঁনপাড়ার কৃষক শফিকুল ইসলাম। ব্যতিক্রমী বেগুন চাষের মাধ্যমে এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। দেখতে লাউয়ের মতো, আকারে বেশ বড় ও খেতে সুস্বাদু এ বেগুন চাষে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।
নাাচোল উপজেলার ফতেপুুুর ইউপির চাঁনপাড়ার কৃষক শফিকুল ইসলাম বারি বেগুন-১২ এর চাষ করছেন। তিনি ১০কাঠা জমিতে এ বেগুন চাষ করেছেন। প্রত্যেকটি গাছেই ফলন এসেছে।তিনি জানান,এ বেগুনটা দেখতে সবুজ এবং এতটাই বড়, মনে হবে অনেকটা লাউয়ের মতো। যেখানে অন্য বেগুনের দাম কেজিতে ২৫ টাকা সেখানে বারি বেগুন-১২ এর পাইকারী দাম ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। এখন পর্যন্ত গাছে কোন রোগ-বালাই বা পোকা-মাকড়ের আক্রমণ নেই বলে জানান। এ পর্যন্ত ৭০/৮০হাজার টাকার বেগুন বিক্রি করেছেন বলে জানান।তিনি আরো বলেন,আমার বেগুন ক্ষেত এলাকায় বেশ সাড়া ফেলেছে। বড় আকারের বেগুন দেখতে কৃষকরাও ভিড় করছেন। আগামীতে এখান থেকে বীজ সংগ্রহ করে এ জাত চাষের ইচ্ছার কথা জানান তারা। এমন আরো একাধিক কৃষক বারি-১২ জাত চাষে আগ্রহের কথা বলেন।

Advertisement

নাচোল উপজেলা কৃষি অফিসার সোহেল আকরাম জানান,গত বছর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক স্যারের মাধ্যমে প্রথমে এ জাতটির সাথে পরিচিত হই। পরে নাচোল উপজেলার কৃষি অফিসারের দায়িত্ব পেলে এ এলাকায় বারি-১২বেগুন জাতের সম্প্রসারণের পরিকল্পনা গ্রহন করি,সেখান থেকেই এ বছর নাচোল উপজেলার চাঁনপাড়ায় কৃষক শফিকুলকে চারা এনে দেই। শফিকুল ইসলাম এ বেগুন চাষে সফলতা এনেছেন।নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার এ বেগুনের নমুনা দেখে কৃষকদের এ বেগুন চাষে উৎসাহ প্রদান করেছেন।তিনি আরো বলেন,বারি-১২বেগুনের প্রতিটি ওজন ১কেজি ২০০গ্রাম থেকে ১কেজি।আগামীতে এটি উপজেলায় আরও সম্প্রসারিত করা হবে। তবে এ জাতটি চাষ করলে পাখির জন্য নেট দিতে হবে কারণ সুস্বাদু ও নরম হওয়ায় পাখির জন্যও খুব প্রিয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।