ঢাকাFriday , 14 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ মাগুরায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশ সময়
July 14, 2023 5:59 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার ‘দেশব্যাপী প্রতিভা অন্বেষণ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, মাগুরা।
অনুষ্ঠানে ২১ টি ক্যাটাগরিতে মোট ৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন মাগুরা জেলা প্রশাসক, মোহাম্মদ আবু নাসের বেগ।
আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক, মোহাম্মদ আবু নাসের বেগ বলেন যে, মাগুরা জেলায় পূর্ণাঙ্গ শিল্পকলা একাডেমি ভবন না থাকায় জেলা প্রশাসক, মাগুরা এর নামে চুড়ান্তভাবে রেকর্ডীয় ০.৯০ একর (৯০ শতক) নিষ্কন্টক জমিতে জেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন যে, জেলা শিল্পকলা একাডেমির পূর্নাঙ্গ ভবন নির্মিত হলে এ জেলায় শিল্প ও সংস্কৃতি অঙ্গণে নতুন জোয়ার সৃষ্টি হবে। অচিরেই মাগুরাবাসী একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি পূর্নাঙ্গ শিল্পকলা একাডেমি ভবন পাবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।