ঢাকাSaturday , 28 September 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভ

দেশ সময়
September 28, 2024 12:56 pm
Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াতের সামনে এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এ বিক্ষোভ হয়। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকাকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওই হোটেলে অবস্থান করেছিলেন।

Advertisement

দ্য ইকোনমিক টাইমসের ২৪ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কয়েকটি ভিডিও আপলোড করে পৃথক ওই দুটি বিক্ষোভের খবর জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, গ্র্যান্ড হায়াতের সামনে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। সেখানে অংশ নেওয়া এক বিক্ষোভকারী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি। তিনি এখনও আমাদের প্রধানমন্ত্রী। ড. ইউনূস ফিরে যান। আমরা শেখ হাসিনার সরকার চাই।

Advertisement

আওয়ামী লীগের আপলোড করা ভিডিওতে শেখ হাসিনার সরকার পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিতে শোনা গেছে। উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারবিরোধী বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।