ঢাকাWednesday , 7 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে

Link Copied!

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাজধানীর বংশাল ও ওয়ারী এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে বুধবার (৭ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৬ আসনের ৩৪ নম্বর ওয়ার্ডের বংশাল এবং ৩৮ নম্বর ওয়ার্ডের ওয়ারী এলাকায় বিভিন্ন সড়ক ও ড্রেন পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি সেগুলো ময়লার গাড়িতে তোলা হয়। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থেকে এসব কার্যক্রমে সরাসরি অংশ নেন ইশরাক হোসেন। পরে পরিষ্কার করা বিভিন্ন ড্রেনে মশা নিয়ন্ত্রণে স্প্রে করা হয়।

Advertisement

ডেঙ্গু মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখার ওপর কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়। সড়ক ও ড্রেনের ময়লা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রতিটি ধাপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন ইশরাক হোসেন।

আয়োজকেরা জানান, ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তিন মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বংশাল ও ওয়ারীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে নিয়মিত ড্রেন ও সড়ক পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar