
নিজস্ব প্রতিবেদন :যানজটে বেহাল অবস্থা রাজধানীর রাস্তায় এমন পরিস্থিতিতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সাথে পরিবহন মালিক সমিতির মতবিনিময়।
রাজধানী বাসীর হতাশা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশায় যানজট আরো অনেকাংশে বাড়িয়ে তুলেছে।
এছাড়াও সিএনজি সহ নানা যানবাহনের মাত্রারিক্ত বৃদ্ধির কারণে যানজটের প্রভাব আরো বাড়ছে। সবথেকে বড় সমস্যা হয়ে দড়িয়েছে বর্তমানে অদক্ষ চালক এবং লাইসেন্সবিহীন চালকদের অদক্ষতার কারণে বিভিন্ন ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলছে রাজধানীতে, হার হামেশা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট লেগেই থাকে। এ সকল যানজট নিরশনে মিরপুর ট্রাফিক বিভাগের সাথে মত বিনিময়ে সভা করেছেন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দরা।
রবিবার মিরপুর ট্রাফিক উপ পুলিশ কমিশনের কার্যালয় বিভিন্ন পরিবহনের মালিক ও পরিবহন নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এ. এফ.এম তারিক হোসেন খান যানজট নিরসনে পরিবহন মালিকদের নানা নির্দেশনা দিয়ে বলেন পরিবহনগুলো যেন নির্দিষ্ট বাস স্টপে যাত্রী ওঠায় এবং নামায়। ইউ ট্রান সাইড ও চত্বর এলাকায় যাত্রী নামানো বা উঠানোর কারণে যানজট বৃদ্ধি পায়।
এছাড়াও যেখানে সেখানে যাত্রী ওঠানোর কারণে অনেকাংশে যানজট লেগে থাকে।
এই যানজট নিরসনে পরিবহন মালিক সমিতি ট্রাফিক বিভাগকে আশ্বাস দিয়ে বলেন যে সকল ড্রাইভার বা হেল্পারের অদক্ষতার কারণে রাস্তায় যানজট লাগে আমরা তাদের মেন্টালি বুঝিয়ে সব ঠিক করবো।
এ সময় বিভিন্ন পরিবহনের মালিক, ম্যানেজার সহ পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নানা জটিলতায় পরিবহন মালিক সমিতি সময় বেঁধে দিয়ে দ্রুত সমাধানের কথা জানান।
