ঢাকাSunday , 6 April 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

টানা নয় দিনের ঈদের ছুটি শেষে খুলেছে অফিস। সচিবালয়ের কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা।

দেশ সময়
April 6, 2025 12:22 pm
Link Copied!

রবিবার প্রথম কর্ম দিবসে সচিবালয় উপস্থিতি কম। প্রথম কর্ম দিবসে অনেক কর্মকর্তাকে সরাসরি বাড়ি থেকে অফিসে আসতে দেখা গেছে। প্রথম এক ঘন্টায় অন্তত সাতটি মন্ত্রণালয়ের দপ্তরের নিচে উপদেষ্টাদের পতাকা শোভিত গাড়ি পার্কিংয়ে থাকতে দেখা যায়। ঈদের ছুটি শেষে দপ্তরে ফিরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন, “এবারের ঈদ খুবই সুন্দর ছিল। ঈদের ছুটির মধ্যেও প্রয়োজনীয় কাজগুলো চলেছে। এবারের ঈদটা জনগণের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে। সরকার মানুষের জীবনযাত্রা সহজ করতে কাজ করে যাচ্ছে। অনেক বাধা ও সীমাবদ্ধতার মধ্যেও আমাদের কাজ করতে হচ্ছে।” ঈদের পর সরকার কাজ করার ক্ষেত্রে কোন অগ্রাধিকার ঠিক করছে কিনা এমন প্রশ্নের উত্তরে রিজওয়ানা বলেন, “সরকারের আগের অগ্রাধিকারগুলো এখনো রয়েছে। এর মাঝে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। সরকার এগুলো নিয়ে কাজ করছে।” ঈদের আগে ২৭ মার্চ বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা নয় দিনের সরকারি ছুটি। এর মধ্যে ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপন হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সাধারণ ছুটি। ঈদের আগের দিন ৩০ মার্চ ও ঈদের পরের দিন ১ ও ২ এপ্রিলও ছুটি ছিল। ৩ এপ্রিল ছুটি হয় নির্বাহী আদেশে। সবমিলিয়ে এবার ঈদের ছুটি হয় পাঁচ দিন। আর দুই দফায় শুক্র ও শনিবার মিলিয়ে আরও চার দিন ছুটি যোগ হয়। সব মিলিয়ে মোট নয় দিন ছুটি কাটানোর সুযোগ পান সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।