জমকালো আয়োজনের মধ্য দিয়ে নানিয়ারচরের ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে সাপমারা স্পোর্টিং ক্লাবকে দুই শূন্য গোলে হারিয়ে জয়লাভ করে প্যারাছড়া বন্ধন ক্লাব।
মঙ্গলবার বিকেলে নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকায় ভাই ভাই ক্লাবের নিজস্ব মাঠে ২০তম এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নানিয়ারচর উপজেলা সভাপতি মো. নুরুজ্জামান।
ভাই ভাই ক্লাবের সভাপতি নুরুল আলম নিজামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইউনুস মিয়া ও নানিয়ারচর থানা প্রতিনিধি জহিরুল ইসলাম।
এছাড়াও ভাই ভাই ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্লাবের সহ-সভাপতি আবু জাফর, নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফসহ ক্রীড়াপ্রেমী কয়েকশ দর্শক উপস্থিত ছিলেন।
নানিয়ারচর জোনের সার্বিক সহযোগিতায় ভাই ভাই ক্লাবের ফুটবল টুর্নামেন্টে এবারের আসরে ৫৬টি দল অংশগ্রহণ করে। দেড় মাসব্যাপী এই খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানিসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে বলেও জানান ভাই ভাই ক্লাব কর্তৃপক্ষ।
