লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ খোরশেদ আলম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার জমিদার পাড়াস্থ নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। খোরশেদ আলম চৌধুরী উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়ার মৃত মো: বেলায়ত চৌধুরীর পুত্র । লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে ০৩টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


