ঢাকাSunday , 13 April 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাজার যে ৩৫টি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইল

দেশ সময়
April 13, 2025 1:27 pm
Link Copied!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫টি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।  উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। ইসরাইলি সেনাবাহিনীর হামলা চালানো হাসপাতালের মধ্যে রয়েছে- গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্স, আল-আহলি হাসপাতাল, আল-কুদস হাসপাতাল, আল হায়াত স্পেশালাইজড হাসপাতাল, আল হেলু হাসপাতাল, আল-কারামা হাসপাতাল, দ্য পেশেন্ট’স ফ্রেন্ডস হাসপাতাল, পাবলিক সার্ভিস হাসপাতাল, ইন্টারন্যাশনাল আই হাসপাতাল, সেন্ট জন আই হাসপাতাল, আস-সাহাবা মেডিকেল কমপ্লেক্স, হামাদ হাসপাতাল, হাইফা হাসপাতাল, আল-ওয়াফা হাসপাতাল, আল-মাহদি মাতৃসদন হাসপাতাল, ইমিরাতি হাসপাতাল ও তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল।

Advertisement

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল, কামাল আদওয়ান হাসপাতাল, বেইত হানুন হাসপাতাল, আল-আওদা হাসপাতাল, সাইকিয়াট্রিক হাসপাতাল, আল-রান্তিসি শিশু হাসপাতাল, আল-নাসর শিশু হাসপাতাল, মোহাম্মদ আল-দুররাহ হাসপাতাল, বিশেষায়িত চক্ষু হাসপাতাল, হ্যাপি আল-ইয়েমেন হাসপাতাল, মুসলিম স্পেশালিস্ট হাসপাতাল ও জর্দান ফিল্ড হাসপাতাল।

আরও রয়েছে— মধ্য গাজার জাফা হাসপাতাল, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের মোহাম্মদ ইউসুফ আল-নাজার হাসপাতাল, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স আলজেরিয়ান স্পেশালাইজড হাসপাতাল দার আস সালাম হাসপাতাল ও আল-আমাল হাসপাতাল।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব হাসপাতালে হামলার ফলে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। চিকিৎসা সরঞ্জামের অভাব, বিদ্যুৎ সংকট এবং নিরাপত্তার ঝুঁকি রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য চরম বিপদজনক পরিস্থিতি তৈরি করেছে।এদিকে, আজও (রোবববার) গাজার আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতাল জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে হাসপাতালটির জরুরি ও অভ্যর্থনা বিভাগ ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।