ঢাকাTuesday , 25 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরাইলি হামলায় আলজাজিরার সংবাদিক নিহত

দেশ সময়
March 25, 2025 10:57 am
Link Copied!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পৃথক ইসরাইলি হামলায় দুজন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত। আরেকজনের নাম মোহাম্মদ মনসুর, তিনি প্যালেস্টাইন টুডেতে কর্মরত ছিলেন। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেইত লাহিয়ার পূর্ব অংশে হোসাম শাবাতের গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।  তিনি আলজাজিরা মুবাশ্বেরে কাজ করতেন। 

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযম বলেন, ২৩ বছর বয়সি শাবাত এর আগেও আরেকটি ইসরাইলি হামলায় আহত হয়েছিলেন।  তা সত্ত্বেও তিনি সংবাদ প্রকাশ থেকে বিরত থাকেননি। 

Advertisement

আবু আযম বলেন, ‘কোনও পূর্ব সতর্কীকরণ ছাড়াই ইসরাইলি সেনাবাহিনী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ’

শাবাতের সহকর্মীরা তার শেষ কথাগুলো শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শাবাতের লেখা একটি পোস্টে তিনি লিখেছেন, ‘যদি আপনি এটি পড়ছেন, তাহলে এর অর্থ হলো আমি নিহত হয়েছি — সম্ভবত ইসরাইলি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। ’

Advertisement

শাবাত লিখেছেন, গত ১৮ মাসের যুদ্ধে, তিনি ‘প্রতিটি মুহূর্ত’ জনগণের জন্য উৎসর্গ করেছেন।

তিনি আরও লিখেছেন, ‘আমি উত্তর গাজার ভয়াবহতা মিনিটে মিনিটে নথিভুক্ত করেছি, তারা যে সত্যকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তা বিশ্বকে দেখানোর জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে — যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি, তবুও আমি কখনও আমার জনগণের পক্ষ ত্যাগ করিনি। ’

শাবাত আরও লিখেছিলেন, ‘আমি এখন আপনাদের কাছে অনুরোধ করছি: গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না। বিশ্বকে চোখ এড়িয়ে যেতে দেবেন না। লড়াই চালিয়ে যান, আমাদের গল্প বলতে থাকুন — যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়। ’

অন্যদিকে, সোমবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন। আবু আযম বলেন, মনসুরকে ‘তার বাড়িতে … তার স্ত্রী এবং ছেলের সাথে’ হত্যা করা হয়েছে। ’

গাজার সরকারি মিডিয়া অফিস (জিএমও) অনুসারে, দুই সাংবাদিক নিহত হওয়ার মধ্যদিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা ২০৮ জনে দাঁড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar