ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মানিক চৌহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অভিজিৎ দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র সরকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি বিরতি রঞ্জন সরকার, জেলা কমিটির সহ-সভাপতি দীপংকর সাহা বাপ্পা, জেলা সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, জেলা সাংগঠনিক সম্পাদক রঞ্জন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রমেশ্বর সাহা ও সাংগঠনিক সম্পাদক রঞ্জন সাহা।

Advertisement

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর শাখার সভাপতি রাকেশ কুমার দেব বাপ্পী ও সাধারণ সম্পাদক অর্জুন রায়।

সভায় সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে তাদের অভিনন্দন সনদ প্রদান করা হয়। এ সময় উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।

Advertisement

বক্তারা দুর্গাপূজাসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।