ঢাকাWednesday , 7 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় শিশু-কিশোরদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

Link Copied!

গাইবান্ধায় বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় শিশু-কিশোরদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ চত্বরের পুকুরে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিস, গাইবান্ধা এ কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ও জেলা ক্রীড়া সংস্থা, গাইবান্ধার সম্পাদক মো. শহিদুজ্জামান শহিদ।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে শিশু-কিশোরদের সাঁতারে দক্ষতা বাড়ানোর পাশাপাশি পানিতে দুর্ঘটনা ও ডুবে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

Advertisement

মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar